আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৭৬৩
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম গোত্রের অমুককে (মক্কায়) প্রেরণ করেন এবং তাঁর সাথে আঠারটি কুরবানীর উটও পাঠান। সে (আসলামী) জিজ্ঞেস করে আপনার কী মত, পথিমধ্যা যদি এর কোনটি চলতে অক্ষম হয়ে পড়ে? তিনি বলেন, তবে তা যবেহ করবে এবং এর জুতাকে (যা উহার গলায় পরিহিত আছে) এর রক্তে রঞ্জিত করবে। এরপর ঐ রঞ্জিত জুতা এর কুঁজের নিকট রাখবে। আর তুমি এবং তোমার সাথীরা তা হতে কোন গোশত খাবে না। অথবা তিনি বলেন, তোমার সহযাত্রীগণ এর গোশত খাবে না। আবূ দাঊদ (রহঃ) বলেন, হাদীসের নিম্নোক্ত বক্তব্য অন্য হাদীস দ্বারা সমর্থিত হয়নি ’’তুমি নিজেও এর গোশত খাবে না এবং তোমার সহযাত্রীদের কেউও খাবে না।’’ তিনি আবদুল ওয়ারিসের হাদীস সম্পর্কে বলেন, তাতে ’’এর দ্বারা চিহ্নিত করে রাখ’’ এর পরিবর্তে ’’এরপর তা এর ঘাড়ে ঝুলিয়ে রাখ’’ শব্দ হবে। আবূ দাঊদ আরও বলেন, আমি আবূ সালামাকে বলতে শুনেছি, সনদ ও অর্থ সঠিক হলে তা-ই তোমার জন্য যথেষ্ট।