দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৭৬৬
তিনি বলেন, আমি আরাফা ইবনুল হারিস আল কিন্দীকে বলতে শুনেছি, আমি বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে উপস্থিত ছিলাম। কুরবানীর পশু আনা হলে তিনি বলেন, তোমরা হাসানের পিতাকে (আলী) আমার নিকট ডেকে আন। তখন আলী (রাঃ)-কে তাঁর নিকট ডেকে আনা হয়। তিনি তাঁকে বলেন, তুমি বল্লমের নিচের প্রান্ত ধর, আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরের প্রান্ত ধরেন, এরপর তারা উভয়ে একত্রে যবেহ করেন। যবেহ শেষে তিনি তাঁর খচ্চরে আরোহণ করেন এবং আলী -কে পেছনে বসান।