দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৭৯৪
মূসা আবূ সালামা (রহঃ) ..... মু’আবি’আ ইবন আবূ সুফইয়ান নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের জিজ্ঞেস করেন, আপনারা কি অবগত আছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক, অমুক জিনিস ও চিতাবাঘের চামড়ার উপর সাওয়ার হতে নিষেধ করেছেন? তাঁরা বলেন, হ্যাঁ। তিনি বলেন, আপনারা কি অবহিত আছেন যে, তিনি হজ্জ ও উমরা একত্রে করতে নিষেধ করেছেন? তাঁরা বলেন, এ সম্পর্কে আমরা কিছুই অবগত নই। তিনি আরও বলেন, এটাও ঐ সমস্ত নিষিদ্ধ বস্তুর অন্তর্গত; কিন্তু আপনারা তা ভুলে গেছেন। [হজ্জ ও উমরা একত্রে করতে নিষেধ করেছেন এ অংশটুকু শাজ]