Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৭৯৯

প্রায় ২ মিনিট · ২১৭ শব্দ

তিনি বলেন, আল সুবাই ইবন মা’বাদ বললেন, আমি একজন খ্রিষ্টান বেদুইন ছিলাম। আমি ইসলাম গ্রহণ করলাম। এরপর আমি হুযাইম ইবন সুরমালা নামে কথিত আমার গোত্রের এক ব্যাক্তির নিকট এলাম। আমি তাকে বললাম, হে তুমি! আমি জিহাদে যোগদানে আগ্রহী এবং এদিকে আমি নিজের উপর হজ্জ ও উমরাও বাধ্যতামূলক দেখছি। উভয়টি (হজ্জ-উমরা) আমি কীভাবে একত্র করবো? সে বলল, তুমি একত্রে উভয়টির জন্য ইহরাম বাঁধ এবং তোমার জন্য সহজলভ্য পশু কুরবানী কর। অতএব আমি একত্রে হজ্জ ও উমরার ইহরাম বাঁধলাম। আমি আল উযাইব নামক স্থানে পৌঁছলে সালমান ইবন রবী’আ ও যায়দ ইবন সাওহান আমার সাথে মিলিত হন, তখন আমি হজ্জ ও উমরা উভয়ের তালবিয়া পাঠরত ছিলাম। তখন তাদের একজন অপরজনকে বলেন, এই ব্যক্তি তার উটের চেয়ে অধিক বুদ্ধিমান নয়। রাবী বলেন, আমার মাথায় যেন পাহাড় ভেঙ্গে পড়ল। আমি উমার ইবনুল খাত্তাব (রাঃ) এর নিকট এসে তাঁকে বললাম, হে আমিরুল মু’মিনীন! আমি একজন খ্রিষ্টান বেদুইন ছিলাম। আমি ইসলাম গ্রহণ করেছি। আমি জিহাদে যোগদানে আগ্রহী এবং অপর দিকে আমি নিজের উপর হজ্জ ও উমরারও বাধ্যতামূলক দেখছি। আমি (এর সমাধান পেতে) আমার গোত্রের এক ব্যক্তির নিকট এলে তিনি বলেন, তুমি একত্রে উভয়টির ইহরাম বাঁধ এবং তোমার জন্য সহজলভ্য পশু কুরবানী কর। আমি উভটির জন্য একত্রে উহরাম বেঁধেছি। উমার (রাঃ) বলেন, তুমি তোমার নবীর সুন্নত (পথ) পেয়ে গেছ।

ছবি বানান