Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৮০১

প্রায় ১ মিনিট · ৯৩ শব্দ

হান্নাদ ইবনুস সারী ..... আর-রাবী’ ইবন সাবুরা (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমরা (মদীনা হতে) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে রওনা হই। আমরা যখন উসফান নামক স্থানে ছিলাম, তখন সুরাকা ইবন মালিক মুদলাজী (রাঃ) তাকে বলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমাদের বিস্তারিত (হজ্জের বিষয়) এমনভাবে বুঝিয়ে দিন যেভাবে সদ্য শিশুদের বুঝানো হয় । তিনি বলেন, মহান আল্লাহ্ তোমাদের এই হজ্জের মধ্যে উমরাকেও প্রবেশ করিয়েছেন। কাজেই তোমরা মক্কায় পৌঁছে বায়তুল্লাহর তাওয়াফ ও সাফা-মারওয়ার মধ্যে সা-ঈ করবে, অতঃপর হালাল হবে। অবশ্য যদি কারো সাথে কুরবানীর পশু থাকে, তবে সে হালাল হবে না।

ছবি বানান