Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৮০৯

প্রায় ১ মিনিট · ১০৯ শব্দ

তিনি বলেন, একদা ফাযল ইবন আব্বাস (রাঃ) একই বাহনে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পশ্চাতে উপবিষ্ট ছিলেন। এ সময় খাছ’আম গোত্রের জনৈক মহিলা, তাঁর নিকট ফাতওয়া গ্রহণের জন্য আসে। তখন ফাযল (রাঃ) মহিলার প্রতি এবং মহিলা ফাযলের প্রতি তাকাতে থাকলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযলের মুখ অন্যদিকে ঘুরিয়ে দেন। মহিলা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহ্ তা’আলার বান্দাদের উপর তাঁর ফরযকৃত হজ্জ আমার পিতার উপর এমন অবস্থায় ফরয করা হয়েছে যে, বার্ধক্যের কারণে তার পক্ষে বাহণে স্থির হয়ে বসে থাকা সম্ভব নয়। আমি কি তার পক্ষে হজ্জ করতে পারি? তিনি বলেন, হ্যাঁ। আর এটা ছিল বিদায় হজ্জের সময়কার ঘটনা।

ছবি বানান