Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১৮১

প্রায় ১ মিনিট · ৬৮ শব্দ

তিনি বলেন, একদা আমি মারওয়ান ইবনুল হাকামের নিকট উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলামঃ কি কারণে উযূ (ওজু/অজু/অযু) করার প্রয়োজন হয়? জবাবে মারওয়ান বলেন, পুরুষাংগ স্পর্শ করলে। তখন উরওয়া জিজ্ঞেস করেন, আপনি তা কিরূপে জানলেন? মারওয়ান বলেন- বুসরা বিন্তে সাফ্ওয়ান আমাকে জানিয়েছেন- তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি নিজের পুরুষাংগ স্পর্শ করবে তাকে উযূ করতে হবে।

ছবি বানান