আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৮১৯
জনৈক ব্যক্তি জিইররানা নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়। এ সময় তার (কাপড়ের) উপর খালুকের চিহ্ন বিদ্যমান ছিল, অথবা (রাবীর সন্দেহ) হলুদ বর্ণের চিহ্ন ছিল। সে বলল, হে আল্লাহ্র রাসুল! আপনি এ ব্যাপারে আমাকে কী নির্দেশ দেন, যদি আমি আমার উমরা এরূপ (পরিধেয় বস্ত্রে সম্পাদন) করি? তখন আল্লাহ্ তাবারাকা ওয়া তা’আলা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ওহী নাযিল করেন। অতঃপর তাঁর উপর হতে ওহী নাযিলের প্রভাব দূর হলে তিনি জিজ্ঞাসা করেনঃ উমরা সম্পর্কে জিজ্ঞাসাকারী ব্যক্তিটি কোথায়? এরপর তিনি বলেনঃ তুমি তোমার শরীর ও কাপড়ে যে সুগন্ধি আছে, তা ধুয়ে ফেলবে। অথবা তিনি বলেন, তোমার শরীর বা কাপড়ের যে জাফরানী রং আছে তা ধুয়ে ফেল। আর তোমার পরিধেয় জুব্বাটি খুলে ফেল ফেল এবং তোমার হজ্জের মধ্যে যা কিছু করেছ, উমরাতেও তদ্রূপ করবে।