দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৮২৩
মুসাদ্দাদ ও আহমাদ ইবন হাম্বল (রহঃ) .... ইবন উমার (রাঃ) বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করে, মুহরিম ব্যক্তি কী ধরণের পোশাক পরিহার করবে? তিনি বলেন, সে কামীজ (জামা), টুপি, পায়জামা এবং পাগড়ী পরিধান করবে না। ঐ সমস্ত কাপড়ও (পরিধান করবে না) যা ওয়ারসও জাফরান মিশ্রিত এবং মোজাও পরিধান করবে না। অবশ্য যার জুতা নেই, সে মোজা পরিধান করবে কিন্তু তা কেটে নেবে, যাতে গোছার নিচে থাকে।