দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৮২৫
কুতায়বা ইবন সাঈদ (রহঃ) .... ইবন উমার (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে. .. পূর্বোক্ত হাদীসের অনুরূপ। এতে আরো আছে, মুহরিম স্ত্রীলোকেরা যেন মুখমন্ডলে নেকাব না ঝুলায় এবং হাতমোজা পরিধান না করে। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, উপরোক্ত হাদীসটি হাতিম ইবন ইসমাঈল এবং ইয়াহইয়া ইবন ইসমাঈল - মূসা ইবন ইকবা হতে বর্ণনা করেছেন। ইবরাহীম ইবন সাঈদ আল মাদানী (রহঃ) নাফে’ হতে, তিনি ইবন উমার হতে, তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন যে, মুহরিম স্ত্রীলোকেরা যেন মুখমন্ডলে নেকাব না ঝুলায় এবং হাত মোজা পরিধান না করে।