Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৮৩০

প্রায় ১ মিনিট · ৬২ শব্দ

আল হুসাইন ইবনু জুনায়দ দামেগালী (রহঃ) ..... উম্মুল মু’মিনীন আয়েশা (রাঃ) বলেন, আমরা রাসূল্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে (মদীনা হতে) মক্কার উদ্দেশ্যে রওনা হতাম। ইহরামের সময় আমরা এক ধরনের সুগন্ধিযুক্ত দ্রব্য ব্যবহার করতাম। অতঃপর আমাদের কেউ ঋতুমতী হয়ে পড়লে এই সুগন্ধি বস্তু তার চেহারায় ব্যবহার করতেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখা সত্বেও তাকে এরূপ করতে নিষেধ করতেন না।

ছবি বানান