দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৮৩৪
তিনি বলেন, আমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিদায় হজ্জে উপস্থিত ছিলাম। আমি উসামা ইবন যায়িদ ও বিলাল এর মধ্যে একজনকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উষ্ট্রীর লাগাম ধরতে এবং অন্যজনকে স্বীয় বস্ত্র দ্বারা রৌদ্রের তাপ হতে নবীজীকে ছায়া প্রদান করতে দেখি, যতক্ষণ না তিনি জামরাতুল আকাবায় কংকর নিক্ষেপ করেন।