দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৮৪১
তিনি বলেন, উমর ইবন উবায়দুল্লাহ্ (রহঃ) এক ব্যক্তিকে আবান ইবন উসমান ইবন আফফানের নিকট এতদসম্পর্কে (মুহরিম ব্যক্তির বিবাহ) জিজ্ঞাসা করার জন্য প্রেরণ করেন। আবান (রহঃ) সে সময় আমীরুল হজ্জ্ ছিলেন। তাঁরা উভয়েই ইহরাম অবস্থায় ছিলেন। আমি তালহা ইবন উমরের সাথে শায়বা ইবন যুবায়রের কন্যাকে বিবাহ দিতে চাই। আমি আশা করি আপনি অনুষ্ঠানে হাযির থাকবেন। আবান (রহঃ) তাতে অস্বীকৃতি জ্ঞাপন করেন এবং বলেন, আমি আমার পিতা উসমান ইবন আফফান (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ মুহরিম অবস্থায় কোন ব্যক্তি বিবাহও করতে পারবে না এবং বিবাহ দিতেও পারবে না।