দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৮৪৬
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে, মুহরিম ব্যক্তি কোন কোন জীবজন্তু হত্যা করতে পারবে? তিনি বলেন, পাঁচ শ্রেনীর জীবজন্তু হত্যায় কোন গুনাহ্ নেই, যদি এগুলোকে হেল্ হেরেম এলাকায় বা হেরেমের বাহিরেও হত্যা করা হয়। যথাঃ বিচ্ছু, ইঁদুর, কাক, চিল ও পাগলা কুকুর।