Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৮৪৯

প্রায় ১ মিনিট · ১৫০ শব্দ

আর হারিস খলীফা উসমান (রাঃ) এর শাসনামলে তায়েফের গর্ভণর ছিলেন। তিনি (হারীস) উসমানের মেহমানদারীর জন্য একধরনের খাদ্য প্রস্তুত করেন, যার মধ্যে হুজাল ও ই’আকীব (দু’টি বিশেষ প্রজাতির) পাখীর গোশতও ছিল এবং আরো ছিল বণ্য গাধার গোশত। তিনি লোক মারফত আলী (রাঃ)-কেও উক্ত আপ্যায়নের শরীক হওয়ার দাওয়াত পাঠান। সে যখন আলী (রাঃ) এর নিকট পৌঁছে তখন তিঁনি তাঁর উটের জন্য গাছের পাতা পেড়ে জড়ো করছিলেন। আলী (রাঃ) দাওয়াতে হাযির হলে তাঁরা তাঁকে বলেন, খাদ্য গ্রহণ করুন। তিনি বলেন, এটা তাদের খাওয়ান, যারা হালাল অবস্থায় আছে। আর আমি তো ইহরাম অবস্থায় আছি। অতঃপর আলী বলেন, এখানে উপস্থিত গোত্রের লোকদের আমি আল্লাহর কসম দিয়ে বলছি, তোমরা কি জানো যে, একদা রাসূলু্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিম অবস্থায় থাকাকালে জনৈক ব্যক্তি তাঁর খিদমতে বণ্য গাধার গোশত পেশ করলে তিনি তা খেতে অসম্মতি প্রকাশ করেন? তখন তাঁরা বলেন, হ্যাঁ।

ছবি বানান