দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৮৫২
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সফরকারী ছিলেন। মক্কার কোন রাস্তায় তিনি তাঁর কতিপয় মুহরিম সাহাবীসহ পিছনে পড়ে যান এবং তিনি ছিলেন ইহরামমুক্ত। এই সময় তিনি একটি বণ্য গাধা দেখতে পেয়ে অশ্বপৃষ্ঠে সওয়ার হন। রাবী বলেন, তাঁর চাবুক পড়ে গেলে তিনি তার সাহাবীদেরকে তা তুলে দিতে বলেন। কিন্তু তাঁর সাথীরা অস্বীকার করেন। তখন তিনি তাদের নিকট তাঁর বর্শাটি চাইলে তাঁরা তাও দিতে অস্বীকার করেন। অতঃপর তাঁরা রসাূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দেখা হলে এ বিষয়ে জিজ্ঞাসা করেন। তিনি বলেনঃ বস্তুত এটা একটি খাদ্য, আল্লাহ্ তা’আলা তা তোমাদেরকে ভক্ষণ করিয়েছেন।