Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৮৫৯

প্রায় ১ মিনিট · ১১৫ শব্দ

তিনি বলেন, আমার মাথায় উকুনের প্রাদুর্ভাব দেখা দেয়। আর আমি তখন হুদায়বিযার বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। এমনকি আমি আমার দৃষ্টিশক্তি সম্পর্কে শংকিত হয়ে পড়ি। তখন আল্লাহ তা’আলা আমার শানে এই আয়াত নাযিল করেনঃ (فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ) (অর্থ) 'অতঃপর তোমাদের মধ্যে যদি কেউ পিড়ীত হয় অথবা তার মাথায় কোন কষ্ট থাকে ... আয়াতের শেষ পর্যন্ত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে মাথা মুন্ডন করতে বলেন এবং তিনদিন রোযা রাখতে বা ছয়জন মিসকীনকে খেজুর প্রদান করতে অথবা একটা বকরী কুরবানী করতে নির্দেশ দেন। অতএব, আমি আমার মাথা মুন্ডন করি এবং একটি বকরী কুরবানী করি।

ছবি বানান