Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৮৬২

প্রায় ১ মিনিট · ১১৭ শব্দ

তিনি বলেন, আমি উমরার নিয়্যাতে রওনা হই, যে বছর সিরিয়ার অধিবাসীরা ইবন যুবায়র (রাঃ)-কে মক্কায় ঘেরাও করে। আমার কাওমের লোকেরা আমার সাথে তাদের কুরবানীর পশুও প্রেরণ করে। অতঃপর আমি সিরিয়াবাসীদের নিকটবর্তী হলে তারা আমাদেরকে হেরেমের এলাকায় প্রবেশ করতে নিষেধ করে। আমি আমার সঙ্গের কুরবানীর পশু ঐ স্থানেই কুরবানি করি, অতঃপর হালাল হয়ে প্রত্যাবর্তন করি। অতঃপর পরবর্তী বছর আমি আমার উমরা আদায়ের জন্য রওনা হই এবং ইবন আব্বাস এর নিকট উপস্থিত হয়ে কুরবানী সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি পুনরায় কুরবানী করার নির্দেশ দেন এবং বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীগণকে তারা হুদায়বিয়ার বছর যেরূপ কুরবানী করিয়েছিলেন পরবতী তে উমরা আদায়ের সময়েও সেরূপে আবার কুরবনী করতে নির্দেশ দেন।

ছবি বানান