দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৮৬৮
তিনি বলেন, জাবির ইবন আবদুল্লাহ্ (রাঃ)-কে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যে বায়তুল্লাহ্ দৃষ্টিগোচর হলে হাত উত্তোলন করে। জাবির বলেন, আমি ইয়াহুদীদেরে ব্যতীত আর কাউকে এরূপ করতে দেখিনি। আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হজ্জ করেছি, কিন্তু তিনি এরূপ করেননি।