দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৮৭০
তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনা হতে মক্কার উদ্দেশ্যে রওনা হন। অতঃপর তিনি মক্কায় প্রবেশ করে হাজরে আসওয়াদের নিকটবর্তী হন এবং তাতে চুম্বন দেন। পরে তিনি বায়তুল্লাহ্ তাওয়াফ সম্পন্ন করেন, অতঃপর সাফা ও মারওয়া প্রদক্ষিণ করা কালে তাঁর দৃষ্টি বায়তুল্লাহর দিকে পতিত হলেই তিনি দু’আর জন্য হাত উঠাতেন এবং তিনি যতক্ষণ ইচ্ছা আল্লাহ্র যিকর ও দু’আয় মগ্ন থাকতেন। এ সময় আনসারগণ তাঁর নিচের দিকে ছিলেন।