Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৮৭৮

প্রায় ১ মিনিট · ৫৬ শব্দ

আহমাদ ইবন হাম্বল (রহঃ) ..... জাবির ইবন আবদুল্লাহ বলেন, বিদায় হজ্জের সময় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাহনে সাওয়ার হয়ে বায়তুল্লাহ্ ও সাফা মারওয়ার মধ্যে তাওয়াফ করেন। আর এরূপ তাওয়াফ করার উদ্দেশ্য ছিল, যাতে লোকেরা তাঁকে দেখতে পায় এবং তাদের জ্ঞাতব্য বিষয় সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করতে পারে। কারণ, তখন লোকজনের ভিড় ছিল খুব বেশী।

ছবি বানান