Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১৮৮

প্রায় ১ মিনিট · ১১৮ শব্দ

তিনি বলেন, কোন এক রাতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরে মেহমান হই। তখন তিনি একটি বকরীর রান আনার নির্দেশ দেন, অতঃপর তা আগুনে ভাজি করা হয়। তিনি একটি বড় ছুরি নিয়ে তা দিয়ে গোশতের টুকরা কেটে কেটে আমাকে দেন। রাবী বলেন, ইত্যবসরে বিলাল (রাঃ) আগমন করেন এবং নামায সম্পর্কে তাকে অবহিত করেন। বর্ণনাকারী বলেন, তিনি ছুরি ফেলে দেন এবং বলেনঃ তার কি হয়েছে? তার হাত ধূলায় ধূসরিত হোক। অতঃপর নামাযের জন্য উঠে গেলেন। রাবী আনবারীর বর্ণনায় আরো আছে- আমার গোঁফ লম্বা হাওয়ায় তিনি তার নীচে মেস্ওয়াক রেখে ছোট করে কেটে দেন। অথবা তিনি বলেন, মেস্ওয়াকের উপর রেখে আমি তোমার গোঁফ খাট করে কেটে দেব।

ছবি বানান