দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৮৮৭
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের শুরুতে হাজরে আসওয়াদ চুম্বন করেন, অতঃপর আল্লাহু আকবার বলেন এবং তাওয়াফের তিন চক্করে রমল করেন। আর তাঁরা যখন রুকনে ইয়ামীনের নিকট পৌঁছতেন এবং কুরায়শদের দৃষ্টি সীমার বাইরে যেতেন, তখন হাঁটতেন। আবার তাঁরা যখন তাদের (মুশরিক) সম্মুখীন হতেন, তখন রমল করতেন। এতদ্দর্শনে কুরাইশগণ বলত, এরা তো হরিণের ন্যায়। ইবন আব্বাস বলেন, অতঃপর এটা সুন্নাত হিসেবে পরিগণিত হয়।