Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১৯

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পায়খানায় গমনকালে তাঁর হাতের আংটি খুলে যেতেন -(তিরমিযী, ইবনু মাজাহ, নাসাঈ)। ইমাম আবূ দাউদ (রহঃ)-এর মতানুযায়ী এ হাদীছ গ্রহণযোগ্য নয় বরং এ হাদীছের সনদের পর্যায়ক্রম (বর্ণনাধারা) এইরূপঃ ইবনু জুরাইজ, যিয়াদ ইবনু সা’দ হতে তিনি যুহুরী হতে- তিনি আনাস (রাঃ) হতে বর্ণনা করেছেনঃ। তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রূপার একটি আংটি তৈরী করেন, অতঃপর তিনি তা ফেলে দেন উক্ত হাদীছের বর্ণনাকারী হাম্মামের বর্ণানায় সন্দেহ রয়েছে কেননা এই হাদীছ তিনি-ছাড়া অন্য কেউ বর্ণনা করেন নাই।

ছবি বানান