দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৯০৪
আবদুল্লাহ্ ইবন মাসলামা, আহমাদ ইবন হাম্বল (রহঃ) .... জা’ফর ইবন মুহাম্মদ (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেছেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে একই আযানে এবং দুই ইকামাতে যোহর ও আসরের নামায আদায় করেন এবং তিনি এর মধ্যবর্তী সময়ে কোন তাসবীহ পাঠ করেননি। আর তিনি (মুযদালিফাতে) মাগরিব ও এশার নামায একই আযানে এবং দুই ইকামাতের সাথে আদায় করেন এবং এর মধ্যবর্তী সময়ে কোনরূপ তাসবীহ পাঠ করেননি। ইমাম আবূ দাঊদ (রহঃ) জাবির হতে বর্ণিত হাদীসে এরূপ বর্ণনা করেছেন যে, তিনি মাগরিব ও এশার নামায একই আযান ও একই ইকামাত আদায় করেন।