দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৯০৮
তিনি বলেন, কুরাইশরা তাদের ধর্মের অনুসরণ করে মুযদালিফাতে অবস্থান করতো এবং একে বীরত্বের (প্রকাশ) হিসাবে আখ্যায়িত করতো আর আরবের অন্যান্য লোকেরা আরাফাতে অবস্থান করতো। তিনি বলেন, ইসলামের আবির্ভাবের পর, আল্লাহ্ তা’আলা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফাতে গমণের এবং সেখানে অবস্থানের নির্দেশ প্রদান করেন এবং সেখান থেকে প্রত্যাবর্তনেরও নির্দেশ দেন। যেমন, আল্লাহ্ তা’আলার বাণীঃ ’ আর তোমরা সে স্থান হতে প্রত্যাবর্তন কর, যে স্থান হতে লোকেরা ফিরে আসে।’’