দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৯১০
আহমাদ ইবন ইবরাহীম (রহঃ) ..... আবদুল আযীয় ইবন রুফাই’ (রহঃ) বলেন, আমি আনাস ইবন মালিক -কে বলি, আপনি আমাকে ঐ বিষয় সম্পর্কে আবহিত করুন, যা আপনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অবগত হয়েছেন। আর তা হলো রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমুত তারবীয়াতে যোহরের নামায কোথায় আদায় করেন? তিনি বলেন, আমি জিজ্ঞাসা করি মিনাতে ইয়াওমুন নাফারে আসরের নামায কোথায় আদায় করেন? তিনি বলেন, আবতাহ্ নামক স্থানে। অতঃপর তিনি বলেনঃ তোমরা ঐরূপ করবে, যেরূপ তোমাদের নেতৃবৃন্দ করেন।