Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৯২১

প্রায় ১ মিনিট · ৭৩ শব্দ

আল কা’নবী .... হিশাম ইবন উরওয়া (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, একদা উসামাকে জনৈক ব্যক্তি প্রশ্ন করেন, আর ঐ সময় আমি তাঁর কাছে বসা ছিলাম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় আরাফাত হতে মুযদালিফায় গমণকালে কিরূপে যান? তখন জবাবে তিনি বলেন, তিনি মধ্যম গতিতে ভ্রমণ করেন। অতঃপর তিনি যখন রাস্তা প্রশস্ত পান, তখন দ্রুত গতিতে অগ্রসর হন। রাবী হিশাম বলেন, মধ্যম গতি হতে দ্রুততর গতিতে চলাকে ’নস’ বলে।

ছবি বানান