দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৯২৩
রাবী কুরায়ব তাঁর নিকট হতে স্মরণ রেখেছেন যে, তিনি (উসামা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত হতে প্রত্যাবর্তনের সময় যখন শা’আব নামক স্থানে পৌঁছান, তখন তিনি তাঁর বাহন হতে অবতরণ করেন। তখন আমি তাঁকে জিজ্ঞাসা করি, নামাযের সময় হল কি? জবাবে তিনি বলেন, তোমার নামাযের স্থান সম্মুখে। অতঃপর তিনি তাঁর বাহনে সাওয়ার হন, আর মুযদালিফায় গমনের পর সাওয়ারী হতে অবতরণ করেন এবং পূর্ণরূপে ওযূ করে মাগরিবের নামায আদায় করেন। অতঃপর সমস্ত লোক তাদের উষ্ট্র স্ব স্ব স্থানে বসানোর পর তিনি এশার নামায আদায় করেন। আর এ দুই নামাযের মধ্যবর্তী সময়ে তিনি অন্য কোন নামায আদায় করেননি।