দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৯২৭
তিনি বলেন, আমি ইবন উমরের সাথে (মুযদালিফায়) মাগরিবের নামায তিন রাকাত এবং এশার নামায দু’রাক’আত আদায় করি। তখন মালিক ইবন হারিস তাঁকে জিজ্ঞাসা করেন, এ কিরূপ নামায? জবাবে তিনি বলেন, আমি নামাযদ্বয়কে এ স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একই ইকামতের সাথে আদায় করেছি।