দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৯২৯
তিনি বলেন, আমি ইবন উমর (রাঃ) এর সাথে আরাফাত হতে প্রত্যাবর্তন করি। অতঃপর আমরা যখন জাম’আতে (মুযদালিফায়) পৌছাই, তখন তিনি আমাদের সাথে মাগরিবের তিন রাক’আত ও এশার নামায একই ইকামতে আদায় করেন। অতঃপর প্রত্যাবর্তনের সময় ইবন উমার (রাঃ) বলেন, এ স্থানে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে এরূপে নামায আদায় করেন।