Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১৯৩

প্রায় ১ মিনিট · ১৪১ শব্দ

তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী আবদুল্লাহ্ ইবনুল হারিছ ইবনু জাযই (রাঃ) আমাদের নিকট মিসরে অগমন করেন। তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবী ছিলেন। রাবী বলেন, আমি মিসরের মসজিদে তাকে বলতে শুনেছি- আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে এক ব্যক্তির ঘরে ষষ্ঠ অথবা সপ্তম ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলাম। এমতাবস্থায় সেখানে বিলাল (রাঃ) উপস্থিত হয়ে নামাযের খবর দেন। তখন আমরা সেখান হতে বের হয়ে এমন এক ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলাম যার ডেক্‌চী আগুনের উপর ছিল (অর্থাৎ রান্না হচ্ছিল)। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেনঃ তোমার ডেকচীর খাদ্য খাওয়ার উপযোগী হয়েছে কি? জবাবে সে বলে, হ্যাঁ, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক। অতঃপর তিনি তা হতে এক টুকরা গোশত তুলে ’তাকবীরে তাহরীমা’ বলার পূর্ব পর্যন্ত চিবাতে থাকেন এবং আমি তা স্বচক্ষে অবলোকন করি।

ছবি বানান