Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১৯৫

প্রায় ১ মিনিট · ৮৫ শব্দ

আবূ সুফিয়ান ইবনু সাঈদ ইবনু মুগীরা তাঁর নিকট বর্ণনা করেন যে, তিনি (মুগীরা) উম্মে হাবীবা (রাঃ) এর ঘরে যান। তখন তিনি তাকে এক পেয়ালা ছাতু পান করান। অতঃপর তিনি (মুগীরা) পানি চেয়ে কুলি করেন। তখন উম্মে হাবীবা (রাঃ) বলেন, হে আমার বোনের পুত্র! কি ব্যাপার- তুমি তো উযূ (ওজু/অজু/অযু) করলে না? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ আগুনে রান্না করা খাদ্য আহারের পর তোমরা উযূ করবে। অথবা তিনি বলেছেনঃ আগুনে যা স্পর্শ করে ।

ছবি বানান