Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৯৫৮

প্রায় ১ মিনিট · ১২৫ শব্দ

তিনি বলেন, উসমান (রাঃ) মিনাতে (কসর না করে) চার রাক’আত নামায আদায় করেন। তখন আবদুল্লাহ্ ইবন মাসউদ (রাঃ) বলেন, আমি (এ স্থানে) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দু’রাক’আত, আবূ বকর (রাঃ) এর সাথে দু’রাক’আত, উমার (রাঃ) এর সাথে দু’রাক’আত এবং উসমান (রাঃ) এর খিলাফতের প্রথম দিকে চার রাক’আত নামায আদায় করি। অতঃপর রাবী মুসাদ্দাদ আবূ মু’আবিয়া (রহঃ) হতে অতিরিক্ত বর্ণনা করেছেন য়ে, পরে এ নিয়মের (দু’ বা চার রাক’আত আদায়ের) ব্যাপারে মতপার্থক্য পরিলক্ষিত হয়। রাবী বলেন, তিনি তাঁর শায়খ হতে বর্ণনা করেন, আবদুল্লাহ চার রাক’আত আদায় করতেন। রাবী বলেন, অতঃপর তাঁকে বলা হয়ঃ উসমানের অনুরূপ চার রাক’আত আদায় করুন। অতঃপর আমি চার রাক’আত আদায় করি। তবে তিনি বলেন, মতপার্থক্য করা মন্দ কাজ।

ছবি বানান