দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৯৭০
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যুহরের নামায আদায় করে দিনের অর্ধাংশ অতিবাহিত হওয়ার পর তাওয়াফ সম্পন্ন করেন। অতঃপর তিনি মিনাতে গমণ করেন এবং সেখানে তাশরীকের দিনগুলো অতিবাহিত করেন। আর তিনি সূর্য পশ্চিামাকাশে ঢলে যাওয়ার পর কংকর নিক্ষেপ করেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমরাতে সাতটি কংকর নিক্ষেপ করেন এবং প্রতিটি কংকর নিক্ষেপের সময় তাকবীর ধ্বনি (আল্লাহু আকবার) দেন। আর তিনি প্রথম ও দ্বিতীয় জুমরাতে কংকর নিক্ষেপের পর দীর্ঘক্ষণ সেখানে অবস্থান করেন এবং কন্নাকাটি করে দু’আ করেন। অতঃপর তৃতীয় জুমরা সম্পন্ন করে তিনি সেখানে অবস্থান না করে ফিরে আসেন। 'যুহরের নামায আদায় করে' এ অংশটুকু মুনকার।