দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,০০৬
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করি, হে আল্লাহ্র রাসুল! আগামীকাল (ইনশাআল্লাহ্) আপনি কোথায় অবতরণ করবেন? তখন জবাবে তিনি বলেন, আকীল কি আমার জন্য কোন গৃহ রেখেছে? অতঃপর তিনি বলেন, আমরা বনী কিনানার খায়ফে (অর্থাৎ মুহাসসাবে) অবতরণ করব, যেখানে কুরাশরা কুফরীর উপর পরস্পর অঙ্গীকার করেরছিল অর্থাৎ তারা মুহাসসাবে অবস্থিত আর কুফরীর যুগে বনী কিনানা কুরাশদের বনী হাশিম গোত্রের সাথে পরস্পর এরূপ শপথ করেছিল যে, তারা তাদের সাথে পরস্পর বিবাহশাদী দেবে না, তারা তাদের ভালবাসবে না এবং তাদের সাথে বেচাকেনাও করবে না। রাবী যুহরী (রহঃ) বলেন, খায়ফ হল একটি উপাত্যকা ।