Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,০১০

প্রায় ১ মিনিট · ১৩১ শব্দ

তিনি বলেন, বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে অবস্থান করেন। এ সময় লোকেরা তাঁর নিকট বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে। তখন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করে, হে আল্লাহ্‌র রাসুল! আমি জানতাম না, তাই কুরবানীর পূর্বে মাথা মুণ্ডন করে ফেলেছি, (এমতাবস্থায় কী করব?) তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এখন কুরবানী কর, এবং এতে কোন ক্ষতি নেই। তখন অপর এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করে, হে আল্লাহ্‌র রাসুল! আমি অবহিত ছিলাম না, তাই কংকর নিক্ষেপের পূর্বে কুরবানী করে ফেলেছি। তখন জবাবে তিনি বলেন, তুমি এখন কংকর নিক্ষেপ কর, এবং এত কোন দোষ নেই। আর এ দিন তাঁকে পূর্বে-পরে করা সম্পর্কে যত প্রশ্ন করা হয় তার জবাবে তিনি বলেন, তুমি এখন কর এবং এতে কোন দোষ নেই।

ছবি বানান