আবু দাউদ শরীফ - হাদীস নং ২,০১৭
তিনি বলেন, একদা জনৈক ব্যক্তি ইবন আব্বাস (রাঃ)-কে বলেন, এ গৃহের অধিবাসীদের (আব্বাসের) অবস্থান কী? এরা নবীয পান করে এবং এদের চাচার সন্তানসন্ততিরা দুধ, মধু ও পানীয় পান করে। এটা কি তাদের কৃপণতা, না অস্বচ্ছলতা? তদুত্তরে ইবন আব্বাস (রাঃ) বলেন, আমাদের সাথে না কৃপণতা আছে, না অসচ্ছলতা বরং (প্রকৃত ব্যাপার এই যে,) একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাহনে আমাদের নিকট আগমন করেন, যা পশ্চাতে উসামা ইবন যায়িদ (রাঃ) সাওয়ার ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানীয় কিছু চাইলে তাঁর সম্মুখে নবীয পেশ করা হয়। তা হতে তিনি কিছু পানের পর অবশিষ্টাংশ উসামাকে প্রদান করেন। অতঃপর তিনি তা পান করেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অত্যন্ত উত্তম ও উৎকৃষ্ট কাজ করেছ। আর তোমরা এইরূপ করতে থাকবে। কাজেই আমরা এইরূপ করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তার ব্যতিক্রম করতে চাই না।