Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২০২

প্রায় ২ মিনিট · ১৯৫ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতেন (অর্থাৎ সালাত পড়তেন) এবং ঘুম যেতেন এবং নাক ডাকতেন, অতঃপর দাঁড়িয়ে পুনরায় উযূ (ওজু/অজু/অযু) করা ব্যাতিরেকে সালাত আদায় করতেন। রাবী বলেন, আমি তাকে বলি, আপনি ঘুমানোর পর উযূ (ওজু/অজু/অযু) না করে সালাত আদায় করলেন? তিনি বলেন, উযূ (ওজু/অজু/অযু) করা ঐ ব্যাক্তির জন্য প্রয়োজন, যে আরামের সাথে হেলান দিয়ে ঘুমায়। উসমান ও হান্নাদের বর্ণনায় আরও আছে যে, “কেননা কেউ পার্শদেশে ভর দিয়ে শয়ন করলে তাঁর দেহের বাধন ঢিলা হয়ে যায়”। আবূ দাউদ (রহঃ) বলেন, যে ব্যাক্তি পার্শদেশে ভর দিয়ে ঘুমায় তাকে উযূ (ওজু/অজু/অযু) করতে হবে” – হাদিসের এই অংশটুকু মুনকার (প্রত্যাখ্যাত)। কাতাদার সুত্রে ইয়াজীদ আদ-দালানী ব্যাতিত অপর কেউ তা বর্ণনা করেনি। কিন্তু হাদিসের প্রথমাংশ একদল রাবী ইবনু আব্বাস (রাঃ)-এর সুত্রে রিওয়ায়াত করেছেন এবং তারা উপরোক্ত কথার কিছুই উল্লেখ করেননি। ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (অসতর্কতা থেকে) নিরাপদ ছিলেন। আয়িশা (রাঃ) বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার এই দুই চোখ ঘুমালেও আমার অন্তর ঘুমায় না। শোবা বলেন, কাতাদা (রহঃ) আবূল আলিয়ার নিকট চারটি হাদিস শুনেনঃ ইউনুস ইবনু মাত্তার হাদিস, সালাত সম্পর্কে ইবনু উমার (রাঃ) এর হাদীস, তৃতীয় হাদিস বিচারক তিন শ্রেণীর এবং চতুর্থ ইবনু আব্বাস এর হাদিস।

ছবি বানান