দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,০২৪
তিনি বলেন, আমি বায়তুল্লাহর মধ্যে প্রবেশ করে সেখানে নামায আদায় করতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে হাতীমে কা’বার মধ্যে প্রবেশ করান এবং বলেন, তুমি যখন বায়তুল্লাহর মধ্যে প্রবেশ করতে ইচ্ছা করছ, তখন এ স্থানে নামায আদায় কর। কেননা এটা বায়তুল্লাহর-ই একটি অংশ। আর তোমার সম্প্রদায়ের লোকেরা (কুরায়শরা) যখন কা’বা পুনঃনির্মান করেছে, তখন তারা সংক্ষেপ করে (কম খরচের জন্য) নির্মানের ফলে একে বাইরে রেখেছে।