দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,০৪১
তিনি বলেন, মক্কা হতে মদীনাতে প্রত্যাবর্তনের সময় মু’আররিস নামক স্থান অতিক্রমকালে, সেখানে নামায আদায় করা সকলের কর্তব্য। কেননা আমি জানতে পেরেছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত স্থানে বিশ্রাম গ্রহণ করতেন। রাবী আবূ দাউদ বলেন, আমি মুহাম্মদ ইবন ইসহাক আল মাদানী হতে শ্রবণ করেছি যে, মু’আররিস্ নামক স্থানটি মদীনা হতে ছয় মাইল দূরে অবস্থিত।