Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২০৬

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

তিনি বলেছেন, আমার প্রায়ই মযী নির্গত হত এবং আমি গোসল করতাম- এমনকি এ কারণে (অধিক গোসলের ফলে ঠান্ডাবশতঃ) আমি আমার পৃষ্ঠদেশে ব্যথা অনুভব করতাম। অতঃপর আমি বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে উল্লেখ করি অথবা (রাবী বলেন) অন্য কারো দ্বারা পেশ করি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তুমি এরূপ করবে না। বরং যখনই তুমি তোরার লিংগাগ্রে মযী দেখবে, তখনই তা ধৌত করবে এবং নামায আদায়ের জনা উযূ করবে। অবশ্য যদি কোন সময় উত্তেজনা বশতঃ বীর্য নির্গত হয় তবে গোসল করবে।

ছবি বানান