দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,০৬৭
আহমদ ইবন ইউনুস ..... আল্ মুসাওওয়ার ইবন মাখরামা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরের উপর বলতে শুনেছিঃ নিশ্চই বনী ইবন মুগীরা (আবূ জেহেলের চাচা) তাদের কন্যাকে আলী ইবন আবূ তালিব (রাঃ) এর সাথে বিবাহ দেয়ার জন্য অনুমতি চাচ্ছে। তাদের এ ব্যাপারে অনুমতি নাই, অনুমতি নাই, অনুমতি নাই। অবশ্য যদি (আলী) ইবন আবূ তালিব আমার কন্যাকে তালাক দেয়, তবে সে তাদের কন্যা গ্রহণ করতে পারে। কেননা, আমার কন্যা আমারই অংশ। আর তাকে যা সংশয়ে ফেলে তা আমাকেও সংশয়ে ফেলবে এবং তাকে যা কষ্ট দিবে তা আমাকেও ব্যথিত করবে। আর হাদীসের এই অংশটি আহমদ হতে বর্ণিত।