দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,০৮৩
তিনি বলেন, আমার একটি ভগ্নি ছিল, যার বিবাহ সম্পর্কে আমার নিকট পয়গাম আসত। অতঃপর আমার চাচাত ভাইয়ের তরফ হতে প্রস্তাব আসলে, আমি তাকে তার সাথে বিবাহ দেই। অতঃপর সে তাকে তালাকে রাজ’ঈ প্রদান করে এবং পরে তাকে (রুজ’আত না করে) পরিত্যাগ করে। এমতাবস্থায় তার ইদ্দতও পূর্ণ হয়। অতঃপর যখন অপর একজন তাকে বিবাহের জন্য প্রস্তাব দেয়, তখন সে (আমার চাচাত ভাই) আমার নিকট এসে পুনরায় তাকে বিবাহ করার প্রস্তাব পেশ করে এবং এতে বাধা প্রদান করে। আমি বলি, আল্লাহর শপথ! আমি আর কখনোও তোমার সাথে তার বিবাহ দেব না। রাবী (মা’কাল) বলেন, তখন আমার সম্পর্কেই এ আয়াত নাযিল হয়ঃ ’’যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দাও, আর সে তার ইদ্দতও পূর্ণ করে, তখন তোমরা তাদেরকে অন্য স্বামী গ্রহণে বাধা প্রদান করো না।’’ রাবী বলেন, অতঃপর আমি আমার শপথ ত্যাগ করি এবং তাকে পুনরায় তার সাথে বিবাহ দেই।