Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,০৮৯

প্রায় ১ মিনিট · ৯৪ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ তোমরা প্রাপ্ত বা অপ্রাপ্ত বয়স্কা ইয়াতীম (মা-বাপ হারা) মেয়ের বিবাহে স্বীকারোক্তি গ্রহণ করবে। আর সে যদি চুপ করে থাকে, তবে তা-ই তার জন্য স্বীকারোক্তি। আর সে যদি বিবাহে অস্বীকৃতি জ্ঞাপন করে, তবে তার উপর কোন যুলুম করবে না। রাবী ইয়াযীদ বর্ণিত হাদীসে ইখতিয়ার (ইচ্ছা) শব্দটি উল্লেখ আছে। ইমাম আবূ দাঊদ (রহঃ) আয়েশা (রাঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! কুমারী মেয়েরা স্বীকারোক্তি করতে লজ্জাবোধ করে। তিনি বলেন, কুমারী মেয়ের চুপ থাকাই তার জন্য স্বীকারোক্তি।

ছবি বানান