দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,০৯৪
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ সাইয়্যেবা স্ত্রীলোক (নিজের বিবাহের ব্যাপারে) ওলীর চাইতে নিজেই বেশি হকদার। আর বালিগা কুমারী মেয়েদের অনুমতির প্রয়োজন রয়েছে এবং তার অনুমতি হল চুপ করে থাকা। আর এই শব্দটি রাবী আল কা’নবী কর্তৃক বর্ণিত।