দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,০৯৭
তিনি বলেন, তাঁর পিতা (খিদাম) তাঁকে এমন সময় বিবাহ প্রদান করেন, যখন তিনি সাইয়্যেবা ছিলেন। কিন্তু তিনি তা অপছন্দ করেন। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে তার পিতার বিরূদ্ধে অভিযোগ পেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবাহ বাতিল ঘোষণা করেন।