Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১০৬

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

ইসহাক ইবন জিবরীল বাগদাদী ....... জাবির ইবন আবদুল্লাহ্ (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। তিনি ইরশাদ করেছেনঃ যদি কেউ তার স্ত্রীর মাহর হিসাবে দু’অংগুলি পূর্ণ (আজলা) আটা বা খেজুর প্রদান করে, তবে তা- ই তার জন্য যথেষ্ট। জাবির (রাঃ) অপর একটি হাদীসে বর্ণনা করেন যে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে বিবাহের মাহর হিসাবে খাদ্যের সামান্য অংশ প্রদান করে তার নিকট হতে ফায়দা গ্রহণ করতাম। আবূ দাঊদ বলেন, ইবন জুরায়জ তিনি যুবায়র হতে, তিনি জাবির হতে আবূ আসিম কর্তৃক বর্ণিত হাদীসের অনুরূপ অর্থে হাদীস বর্ণনা করেছেন।

ছবি বানান