Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১১০

প্রায় ১ মিনিট · ৭৭ শব্দ

উসমান ইবন আবূ শায়রা ...... আবদুল্লাহ্ ইবন মাসঊদ জনৈক ব্যক্তি সম্পর্কে বলেছেন যে, সে একজন মহিলাকে বিবাহ করার পর মৃত্যুবরণ করে। আর সে তার সাথে সহবাসও করেনি এবং তার জন্য কোন মাহরও ধার্য করেনি। এ সম্পর্কে তিনি বলেন, তাকে পূর্ণ মাহর দিতে হবে, তাকে পূর্ণ ইদ্দত পালন করতে হবে এবং সে তার মৃত স্বামীর পরিত্যাক্ত সম্পত্তির উত্তরাধিকারিণীও হবে। রাবী মা’কিল ইবন সিনান বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরওয়া বিনত ওয়ারিশ সম্পর্কে এরূপ ফায়সালা দিতে শুনেছি।

ছবি বানান