আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১২৮
মাখলাদ ইবন খালিদ .... সাঈদ ইবনুল মুসায়্যাব জনৈক আনসার হতে বর্ণনা করেছেন। রাবী ইবন আল-সারী নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জনৈক সাহাবী হতে বর্ণনা করেছেন এবং তিনি আনসার হতে উল্লেখ করেন নি। এরপর সকল রাবী একত্রে বাসরা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি এমন একজন নারীকে বিবাহ করি, যে বাহ্যত কুমারী ছিল। এরপর আমি তদাঁর সাথে সহবাস করতে গিয়ে তাকে গর্ভবতী দেখতে পাই। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তার গুপ্তাঙ্গ ব্যবহার করার ফলে তোমার উপর তার মাহর ওয়াজিব হয়েছে। আর ঐ গর্ভস্ত সন্তান (যা ব্যভিচারের ফসল) তোমার খাদিম। আর যখন সে সন্তান প্রসব করবে, রাবী হাসান বলেন, তখন তাকে দুররা মারবে। অথবা রাবী বলেন, তার উপর হদ্ (শরী’আতের শাস্তির বিধান) কায়েম করবে। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, এ হাদীসটি কাতাদা, ইয়াহ্ইয়া ইবন কাসীর ও আতা আল-খুরাসানী সাঈদ ইবন আল-মুসায়্যাব হতে বর্ণনা করেছেন এবং ইয়াহ্ইযা ইবন কাসীর বর্ণিত হাদীসে উল্লেখ আছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ গর্ভস্ত সন্তানকে তার জন্য খাদিম হিসাবে নির্ধারিত করেন।